মোদীর ফোনে বন্ধ হল কুম্ভ মেলা

Updated : Apr 18, 2021 07:45
|
Editorji News Desk

একের পর এক সন্ন্যাসী, সাধু, পূন্যার্থী আক্রান্ত হয়ে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে বন্ধ হয়ে গেল কুম্ভ মেলা। জুনা আখাড়ার প্রধান স্বামী অভদেশানন্দ মহারাজের কাছে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপরেই পূণ্যার্থী ও সন্ন্যাসীদের নিরাপত্তার কথা ভেবে এবারের মতো মহাকুম্ভের মেলায় যোগদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে জুনা আখাড়া।

ট্যুইট বার্তায় স্বামী অভদেশানন্দ গিরি লিখেছেন, 'ভারতের নাগরিকরা এবং তাঁদের জীবনের সুরক্ষাই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বের৷ করোনা অতিমারি যেভাবে বাড়ছে তাতে আমরা বিধি মেনেই কুম্ভের সমস্ত দেবতার বিসর্জন করে দিয়েছি৷ জুনা আখড়ার তরফ থেকে আমরা এই কুম্ভ মেলার বিধিবদ্ধ বিসর্জন- সমাপ্তি ঘোষণা করলাম৷'

তবে জুনা আখড়ার তরফে সমাপ্তি ঘোষণা করা হলেও মেলা যে পুরোপুরি শেষ হবে, তার কোনও মানে নেই৷ কারণ এখনও কয়েকটি আখড়া আছে পরবর্তী শাহি স্নানগুলির পক্ষে৷ তার মধ্যে রয়েছে নির্মোহি, নির্ভানি এবং দিগম্বরের মতো কয়েকটি আখড়া৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনকে স্বাগত জানিয়েও বৈরাগী আখড়া জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল শাহি স্নান বন্ধ করবে না তারা৷ তবে ভক্তদের শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছে তারা৷

 

Kumbh Mela 2021Kumbh MelaCorona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার