Kolkata News: রাস্তায় হাঁটুজল, মুখখোলা ম্যানহোলে পড়ে গেলেন মহিলা, ২ ঘণ্টা পর উদ্ধার

Updated : Sep 14, 2021 16:56
|
Editorji News Desk

Kolkata Rain: নিম্নচাপের ফলে বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গায় জলও জমেছে। এরইমধ্যে নিউটাউনের সাপুরজিতে জমা জলে বিপত্তি ঘটল। ম্যানহোলে আটকে গেলেন এক মহিলা। আড়াই ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করল দমকল।


জানা গেছে, সাপুরজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। তখন রাস্তা জলমগ্ন ছিল। আচমকাই তিনি ম্যানহোলে পড়ে যান। সেখানে তাঁর পা আটকে যায়।  ম্যানহোল খোলা ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জল জমে থাকায় খোলা ম্যানহোল তিনি দেখতে পাননি।  এ কারণেই এই বিপত্তি ঘটে। মহিলার ম্যানহোলে আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন। দমকলের আড়াই ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

rain bengalWater logging

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?