ঠোঁটে লিপস্টিক, পরনে শাড়ি নিয়েও 'পৌরুষ' অক্ষত পুষ্পকের

Updated : Apr 20, 2021 17:46
|
Editorji News Desk

ছকে ফেলা সমাজ আমাদের জন্ম থেকেই শেখায়, মেয়েদের রঙ গোলাপি, আর ছেলেদের নীল। শাড়ি যেমন পুরুষের পোশাক নয়, ধুতিও মহিলাদের নয়। তাল কাটলেই গেল গেল। এই চিরাচরিত ছককেই প্রশ্ন করে অ্যান্ড্রোজেনাস ফ্যশন। প্রশ্ন করেন আমাদেরই সহনাগরিক পুষ্পক সেন। বাঙালির নতুন বছরে পুষ্পক নিজেকে সাজিয়ে ছিলেন কালো-সবুজ শাড়িতে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, গাল ভর্তি দাড়ি, আর চোখে সানগ্লাস। আর এভাবে সেজে তাঁর 'পৌরুষ' এতোটুকু কমেনি, সে কথাও পুষ্পক উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়। গত বছর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয় পুষ্পককে নিয়ে। বলা ভালো তাঁর ৫৪ বছরের মা'কে নিয়ে। একটি পারিবারিক অনুষ্ঠানে লাল লিপস্টিক পরায় পুষ্পকের মা'কে শুনতে হয়েছিল তাঁর বয়স নিয়ে কটুক্তি, নানা অশালীন মন্তব্য। প্রতিবাদ স্বরূপ ছেলে নিজেই গাঢ় লাল লিপস্টিকে নিজেকে রাঙিয়ে সেই ছবি পাঠিয়েছিলেন 'বিদ্রুপ' করা, সমালোচনা করা সমস্ত আত্মীয়কে, সঙ্গে লিখেছিলেন, ' দ্রুত সুস্থ হয়ে উঠুন'। সেবারের মতো এবারেও সোশ্যাল মিডিয়ায় বেশ ইতিবাচক সাড়াই পাচ্ছেন ছক ভাঙা পুষ্পক। 

Fashion

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?