KMC Vaccination: প্রথম এবং দ্বিতীয় ডোজের করোনা টিকাকরণে সময়ে ফের বদল আনল পুরসভা

Updated : Sep 16, 2021 10:13
|
Editorji News Desk

বুধবার ফের করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের সময় বেঁধে দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতায় টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় বদলাল ফের। কোভিড রিভিউ কমিটির বৈঠকে বুধবার পুরসভার মুখ্য প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়ে দেন, আগে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে, পরে প্রথম ডোজ। সকাল থেকে বেলা ২টো পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পরে দুপুর ২টো থেকে বাকি সময় প্রথম ডোজ টিকা পাবেন ইচ্ছুকরা।  বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

আরও পড়ুন, কেরলে নিপার প্রকোপ, সতর্ক কলকাতা পুরসভা

পুরসভার তথ্য, এখনও পর্যন্ত শহরের প্রায় ৮৭ শতাংশ ১৮ ঊর্ধ্ব নাগরিক প্রথম ডোজের টিকা নিয়েছেন। কিন্তু সেখানে দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ৪০ শতাংশের সামান্য বেশি। প্রথম ডোজ নেওয়া নাগরিকদের  অভিযোগ, দীর্ঘক্ষণ সেন্টারে লাইন দিয়েও দ্বিতীয় ডোজের টিকা পাওয়া যাচ্ছে না, তাই টিকাকরণের সময় পরিবর্তন করা হল ফের।

second dose.kmc vaccinationfirst dosefirhad hakim

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট