কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) এবং সুনীল নারিন (Sunil Narine) চলে এলেন দুবাইতে। তাঁদের পেয়ে চনমনে KKR শিবির। IPL-2021-এর জন্য প্রস্তুত নাইটরা।
মরুশহরে ১৯ তারিখ শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL)। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) জন্য ব্যস্ত ছিলেন এই তারকা ক্রিকেটাররা। সিপিএল চলাকালীন সেন্ট কিটসে কায়রন পোলার্ড (Kieron Pollard), আন্দ্রে রাসেলরা বায়ো বাবলে ছিলেন। যার ফলে এক বাবল থেকে আর এক বাবলে আসা ক্রিকেটারদের দুবাইতে প্রথমে দু’দিনের কোয়ারান্টিন কাটাতে হবে। তার পর দলের সদস্যদের সঙ্গে তাঁরা যোগ দিতে পারবেন।
IPL 2022 -র জন্য নতুন দুটি দলের নিলাম অক্টোবরেই, জানুয়ারিতে মেগা অকশন
শেষ মুহূর্তে দুবাই (Dubai) পৌঁছেছেন যে বিদেশি ক্রিকেটাররা তাঁরা হলেন- রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অলরাউন্ডার কায়রন পোলার্ড। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের (CSK) ফাফ ডু-প্লেসি, ব্র্যাভো এবং ইমরান তাহির। এবং ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্সের (KKR) আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও টিম সেইফার্ট।