শুক্রবার বিয়ে সারলেন গায়ক রাহুল বৈদ্য এবং অভিনেত্রী দিশা পরমার। তারকা দম্পতির বিয়ের খুঁটিনাটি সমস্ত গত দু’দিন ধরে নেটমাধ্যমে ঘুরছে। তেমনই একটি ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে।
যেখানে রাহুল তাঁর ও দিশার ফুলশয্যার রাতের কথা বলছেন। বিয়ের ফুলশয্যার রাতে কী বিভ্রাটে পড়তে হয়েছিল তাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাহুল। রাহুল জানিয়েছেন, রাত তিনটের সময় তাঁদের ঘরে ঢুকে পড়েন তাঁর মামা। ফুলশয্যার রাতে ‘আড়ি পাতা’-র দীর্ঘ ভারতীয় ঐতিহ্য যে আজও বহমান, সেটাই প্রমাণিত হল এই ঘটনায়।
রাহুল বিয়ের পরের দিন এক অনুষ্ঠানে মঞ্চে সেকথা জানিয়েছেন দর্শকদের,রাহুলের দাবি , সারা রাত পার্টি করার পর চোখে ঘুম এসে গিয়েছিল তাদের, সেইসময়ই রাত তিনটের সময় তাদের ঘরে ঢুকে পড়েন তাদের মামা। এরপর ফের ভোরবেলায় আবার দরজায় কড়া নাড়েন মামা, এবার মামার দাবি ,তিনি ফেলে যাওয়া জ্যাকেট নিতে এসছেন। সবাই বলছে, ধন্যি মামার অধ্যাবসায়