গত ১০ বছর ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়া। এলাকায় তাঁর সংগঠন মজবুত। ব্যক্তিগত ক্যারিশমাও রয়েছে। কিন্তু এ-হেন 'বালু দুর্গ'কে কার্যত 'বালির বাঁধে' পরিণত করে উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় ২০ হাজার ভোটে এগিয়েছিল বিজেপি। সেই হাওয়াকে সম্বল করে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাহুল সিনহা। তবে প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্ন মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি। এই দুই হেভিওয়েটের বিরুদ্ধে লড়াই করছেন সিপিএমের ঋজিনন্দন বিশ্বাস। গত লোকসভায় হাবড়াতে ৯৭,৩১০ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পেয়েছিল ৭৭,৮৫৮ ভোট। বামেদের ভোট ছিল ১০,১১৫।