পঞ্জাবের সম্ভাবনাপূর্ণ হ্যামার থ্রোয়ারদের মধ্যেই নাম ছিল জয়পাল সিং ভুল্লার। বাবা পঞ্জাব পুলিসের ASI।সচ্ছল পরিবার। খেলাধুলার জগত থেকেই ধীরে ধীরে অপরাধ জগতের অন্ধকারে প্রবেশ জয়পালের।পঞ্জাবের লুধিয়ানায় সরকারি স্পোর্টস ট্রেনিং সেন্টারের প্রতিভাবান ছাত্র জয়পাল কীভাবে জড়িয়ে পড়ল অপরাধ জগতে? পঞ্জাব পুলিস সূত্রের খবর, স্পোর্টস অ্যাকাডেমির বন্ধ হ্যাপির হাত ধরেই অপরাধের হাতেখড়ি জয়াপালের। ২০০৪ সালে জয়পাল ও হ্যাপি মিলে লুধিয়ানার এক সিনেমা হলের মালিকের সাত বছরের ছেলেকে অপহরণ করে। এরপর জেল। জেলের মধ্যেই অপরাধ জগতের সঙ্গে পরিচিতি বাড়ে। এরপর খুন,ডাকাতি,লুঠপাট সহ একাধিক অভিযোগ পুলিসের খাতায় নাম ওঠে জয়পালের।পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ,রাজস্থান,চার রাজ্যে ৪৫টিরও বেশি মামলা ঝুলছে গ্যাংস্টার জয়পালের নামে।গ ৫ বছর ধরেই পুলিসের চোখে ধপলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল জয়পাল।