Campus Placement: অতিমারীকে হারিয়ে মোটা মাইনের চাকরি যাদবপুর, NIT-র প্লেসমেন্টে

Updated : Sep 03, 2021 13:26
|
Editorji News Desk

অতিমারী সত্ত্বেও মিলছে মোটা অঙ্কের মাইনের চাকরি। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি বা NIT-তে পড়ুয়াদের ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার ছবিটি বেশ উজ্জ্বল। যাদবপুরে বার্ষিক ৫৮ লক্ষ এবং এনআইটি-তে বার্ষিক ৪৪ লক্ষ টাকা প্যাকেজের চাকরি পেয়েছেন বেশ কিছু ছাত্রছাত্রী।

এ বছর যাঁরা পাশ করলেন এবং আগামী বছর যাঁরা পাশ করবেন— করোনার কারণে এই দু’বছরের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসিং চলছে অনলাইনে। যাদবপুরের(Jadavpur University) প্লেসমেন্ট বিভাগের আধিকারিক শমিতা ভট্টাচার্য বৃহস্পতিবার জানান, চলতি বছরে যাঁরা পাশ করেছেন, তাঁদের মধ্যে তিন জন ৫৮ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরি পেয়েছেন। অস্ট্রেলিয়ার একটি প্রযুক্তি সংস্থা তাদের নিয়োগ করেছে।

মাত্র ন’দিনের মধ্যেই তাঁদের মধ্যে ৪৬ জন ৩০ লক্ষ টাকার বেশি বার্ষিক প্যাকেজের চাকরি পেয়ে গিয়েছেন বলে জানান শমিতাদেবী। ৩২ জন পেয়েছেন ১৮ থেকে ৩০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরি।

এনআইটি দুর্গাপুরের প্লেসমেন্টের ছবিও অত্যন্ত ভাল বলে জানিয়েছেন সেখানকার কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের আহ্বায়ক এবং ফ্যাকাল্টি কো-অর্ডিনেটর তাপসকুমার সাহা। তিনি জানান, ২২ দিন ধরে অনলাইনে ইন্টারভিউ চলছে। এ-পর্যন্ত ১৯ জন পড়ুয়া ৪৪ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরি পেয়েছেন। একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা একসঙ্গে ওই ১৯ জনকে নিয়েছে।

Jadavpur University placement

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে