Euro Cup 2020 Final: ডোনারুমার জোড়া সেভে স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের, ইউরো জিতল ইটালি

Updated : Jul 12, 2021 08:00
|
Editorji News Desk

 ইংল্যান্ডের সমর্থকেরা স্বপ্ন দেখেছিলেন, ৫৫ বছর পর ফের আর্ন্তজাতিক ট্রফি আসবে লন্ডনে। তাঁদের গলায় ছিল গান, 'ইটস কামিং হোম'। রবিবার রাতে স্বপ্নভঙ্গ হল তাঁদের। তিন বছর আগে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ইটালি ট্রফি নিয়ে গেল রোমে৷ কোচ মানচিনির হাত ধরে আর্ন্তজাতিক ফুটবলের গৌরবের সড়কে কামব্যাক করল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন, নীল জার্সির মহাশক্তি আজ্জুরিরা। দুরন্ত লড়াইয়ের পর সত্যি হল সেই প্রবাদ, 'অল রোড লিডস টু রোম'। আর সেই সঙ্গে নায়ক হয়ে উঠলেন গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমা। তাঁর জোড়া সেভে ইটালি জিতল ৩-২ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। পৃথিবী দেখল, কিংবদন্তি বুঁফোর যোগ্য উত্তরসূরী পেয়ে গিয়েছে ইটালি।
 দু'মিনিটের মাথায় লিউক শ এগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে৷ তারপর আর চিড় ধরেনি ইটালির রক্ষণে। বরং মাঠ জুড়ে ছন্দোময় আক্রমণের ঝড় তোলে ইটালি। ৬৭ মিনিটে সমতা ফেরান লিওনার্দো বোনুচ্চি। এরপর আর গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
 পেনাল্টিতে ইংল্যান্ডের মার্কাস র‌্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকা মিস করেন। ইটালির হয়ে মিস করেন আন্দ্রেয়া বেলোত্তি এবং জর্জিনহো। কিন্তু গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমার জোড়া সেভে কাপ রোমের রাস্তাই ধরল

ItalyEnglandEuro 2020 finalFootball

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও