দুরন্ত লড়েও হার অস্ট্রিয়ার, কোয়ার্টার ফাইনালে ইটালি

Updated : Jun 27, 2021 07:42
|
Editorji News Desk

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালির বিরুদ্ধে দুরন্ত লড়াই উপহার দিল অস্ট্রিয়া। ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতলেন আজুরিরা। খেলার প্রথম থেকেই ইটালিকে কড়া টক্কর দিয়েছে অস্ট্রিয়া। আক্রমণ-প্রতি আক্রমণে সমানে সমানে লড়াই করেছে দুই দল। ৬৫ মিনিটে ইটালির গোলে বল জড়িয়ে দেয় অস্ট্রিয়া। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয় গোল। নির্ধারিত সময়ে আর গোল হয়নি।

অতিরিক্ত সময়ে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় ইটালি। খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই স্পিনাজ়োলার পাস বিপক্ষের পেনাল্টি বক্সে ধরে বাঁ-পায়ের শটে জালে জড়িয়ে দেয় কিয়েসা। ১০৬ মিনিটে ২-০ করেন পরিবর্ত হিসেবে নামা আর এক তারকা পেসিনা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে অস্ট্রিয়া ০-২ পিছিয়ে পড়ার পরেও লড়াই ছাড়েনি অস্ট্রিয়া। সাসা কালাজদজ়িচ ১১৪ মিনিটে ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেনি।

euro 2021AustriaItalyEuro 2020

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও