ISL 2021-22: কাউন্টডাউন শুরু! প্রকাশ্যে সূচি! ISL-এর কলকাতা ডার্বি ২৭ নভেম্বর

Updated : Sep 13, 2021 16:42
|
Editorji News Desk

যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল এই বছরের ইন্ডিয়ান সুপার লিগের সময়সূচি। আগামী ১৯ নভেম্বর এটিকে-মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচের মাধ্যমে শুরু হবে আইএসএল ২০২০-২১ মরশুমের পথচলা।আগামী ২৭ নভেম্বর প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে হবে সেই খেলা।  এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান, দু’দলের কাছেই এটি দ্বিতীয় ম্যাচ হতে চলেছে।আইএসএল-র শুরুর দিকে এটিকে মোহনবাগানের সঙ্গে খেলতে চায়নি এসসি ইস্টবেঙ্গল। অন্তত পাঁচ-ছ’টি ম্যাচ পরে কলকাতা ডার্বির সূচি দেওয়া হোক, এই মর্মে আবেদনও করা হয়েছিল আয়োজকদের কাছে। তবে ধোপে টিকল না সেই আবেদন। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই গত বারের আইএসএল ফাইনালিস্টদের খেলতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে।দু’দিন পর, অর্থাৎ ২১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। তিলক ময়দানের তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি

East BengalMatchMohun BaganISL

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও