ইন্টারনেট সমস্যার জেরে ধাক্কা খেল একের পর এক ওয়েবসাইট। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটগুলির পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট।যে সব ওয়েবসাইট ‘ডাউন’ হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না অনেক জায়গায়। প্রভাব পড়েছে অনেক সোশ্যাল মিডিয়া সাইটেও।কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল আমেরিকার ‘ক্লাউড কম্পিউটিং সার্ভিস’-এ কোনও সমস্যা হয়েছে বলেই এই প্রভাব পড়েছে।