Friendship Day: বন্ধুর কাছে কাছে থাকার ছুতো খোঁজা চলতে থাকুক আজীবন

Updated : Jul 31, 2021 11:56
|
Editorji News Desk

বন্ধুত্বর আবার আলাদা দিন হয় নাকি? ক'দিন আগে পর্যন্ত আমরা সবাই তো এমনটাই ভেবেছি। কিন্তু অতিমারী এসে বুঝিয়ে দিয়েছে, খুব ছোট ছোট ঘটনাকে ঘিরে উদযাপন কতো জরুরি। নইলে আর থাকেটা কী হাসার মতো, কাছে আসার মতো?

প্যান্ডেমিক এসে অনেক হিসেব, সমীকরণ সব পালটে দিয়েছে রাতারাতি। বন্ধুত্বের মানেটাও বদলাতে শুরু করেছে। যাঁদের সঙ্গে দু'বেলা আড্ডা না মারলে চলতো না, ঝগড়া না করলে পেট গুড়গুড় করত, শেষ তাঁদের সঙ্গে দেখা কবে হয়েছে মনে পড়ে? কবে পিঠে দুটো চাপড় মেরে ঠাট্টা রসিকতা করেছেন? 

জীবন বড়ো অল্প সময়ের, আর এই ফাস্ট লাইফে সম্পর্কের আবেগগুলো আরও কম সময়ের। বেঁধে বেঁধে না থাকলে বিচ্ছিন্ন হতে হতে কেবলই তো সেই একলা হয়ে পড়া। তাই এই ফ্রেন্ডশিপ ডে উদযাপন করুন। নতুন কোনো ভাবে। কেক কেটে, উপহার দিয়ে নাই হতে পারে। অন্তত সময়টুকু দিন না আপনার সম অথবা অসমবয়সী বন্ধুটাকে। হতে পারে কফি টেবিলের ওপারে, হতে পারে ফোনের ওপারে, অথবা ক্যামেরার। শুধু ছুতোটুকু খুঁজতে থাকুন কাছে কাছে থাকার। 

Friendship Day 2021Friends

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?