সুইস ব্যাঙ্কে গচ্ছিত অর্থ 'কালো টাকা' নয়, জানাল কেন্দ্রীয় সরকার

Updated : Jun 20, 2021 09:10
|
Editorji News Desk

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ বাড়ার সঙ্গে কালো টাকার কোনও সম্পর্ক নেই। সুইস ব্যাঙ্কে থাকা অর্থ কোনওভাবেই 'কালো টাকা' নয় বলে দাবি করল নরেন্দ্র মোদী সরকার।

সুইস ন্যাশনাল ব্যাঙ্কের তথ্য জানিয়েছে, সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ২০২০-তে ২০,৭০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত ১৩ বছরে যা সর্বোচ্চ। বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরত আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকার এ নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, সুইৎজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিশদ তথ্য চাওয়া হয়েছে। তবে গচ্ছিত অর্থের পরিমাণ বাড়লেও কালো টাকা জমার পরিমাণ বাড়ার কোনও যুক্তি নেই। কারণ ভারত-সুইৎজারল্যান্ডের মধ্যে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার চুক্তি হয়েছে।

Black MoneySwiss govtIndian govt

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে