Vaccination: দৈনিক টিকাকরণে রেকর্ড ভারতের, এক দিনে ১ কোটিরও বেশি মানুষকে টিকাকরণ

Updated : Aug 28, 2021 08:28
|
Editorji News Desk

দৈনিক টিকাকরণে (vaccination)ফের রেকর্ড গড়ল ভারত(india)। দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর এক দিনে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে।

এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত গোটা দেশে ৬২ কোটির বেশি টিকাকরণ হয়ে গিয়েছে বলে মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে।

টিকাকরণের এই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর টিকাকরণ কর্মসূচিতে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(NARENDRA MODI)।

শুক্রবার রাতে  টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন,  (শুক্রবার) রেকর্ড সংখ্য়ক টিকাকরণ হয়েছে। ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। যাঁরা টিকা নিয়েছেন এবং এই টিকাকরণ কর্মসূচিকে সফল করেছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Vaccine DoseIndiaCovid 19

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার