স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন। রবিবারের তুলনায় সংখ্যাটা বেশ কম। একদিনে করোনার বলি দেশের ২১৯ জন। গত একদিনে অনেকটাই কমল দৈনিক মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৬৮৭ জন।
এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯ জন। মোট করোনা আক্রান্ত ৩, ৩২,৬৪, ১৭৫। আর সুস্থতার সংখ্যা ৩,২৪,৪৭,০৩২। মহামারী ছোবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জন।