মায়ানমারের সামরিক জুন্টার নিন্দায় প্রস্তাব পাশ রাষ্ট্রসংঘে, ভোট না দিয়েও গণতন্ত্রের পক্ষে ভারত

Updated : Jun 20, 2021 09:50
|
Editorji News Desk

মায়ানমারের সামরিক জুন্টার নিন্দায় প্রস্তাব পাশ হল রাষ্ট্রসংঘে। একইসঙ্গে বন্দি আং সান সু কি-সহ আটক নেতাদের মুক্তির দাবিতে আন্তর্জাতিক মঞ্চে সরব হল ভারত।

শুক্রবার দেশের সেনাশাসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আরজি জানান রাষ্ট্রসংঘে সু কি সরকারের নিযুক্ত মায়ানমারের দূত কিয়াও ময়ে তুন। তাৎপর্যপূর্ণভাবে, ‘অবাধ্য’ তুনের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছে জুন্টা। কিন্তু তাঁকেই মায়ানমারের স্বীকৃতি হিসেবে গণ্য করে রাষ্ট্রসংঘ। এদিন রাষ্ট্রদূত তুনের আরজির পরই জুন্টার নিন্দায় প্রস্তাব আনা হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভায়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১৯টি। বিপক্ষে যায় ৩৬টি ভোট। তবে ওই প্রস্তাবে ভোট দেয়নি ভারত।

রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, "মায়ানমার নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। সে দেশে বন্দি গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। কোনও ধরনের হিংসা সমর্থনযোগ্য নয়। মায়ানমারের গণতন্ত্র ফেরাতে সমস্ত সম্ভব চেষ্টা করবে ভারত।"

UNIndiaUNGA

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির