AFC কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে লজ্জার হার এটিকে মোহনবাগানের। উজবেকিস্তানের দল আল নাসাফের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৬-০ গোলে চূর্ণ হলেন রয় কৃষ্ণারা।
খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে নাডাফ। প্রথমার্ধেই ৫-০ গোলে পিছিয়ে পড়ে ATK Mohun Bagan। বিরতির পরে আরো একটি গোল করে উজবেকিস্তানের দলটি।
গোটা ম্যাচে কলকাতার দলকে কার্যত দাঁড়াতেই দেয়নি আল নাসফ। ম্যাচের চার মিনিটে নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন প্রীতম কোটাল। সেই শুরু। পর পর তিনটি গোল করেন নাসাফের খুসিয়ান নরচায়েভ। পঞ্চম গোলটি করেন বোজোনভ। ৭১ মিনিটে আরো একটি গোল করেন নারজুয়ালেভ।