শহীদ নয়, জঙ্গি সংগঠন আল কায়দা প্রাক্তন প্রধান ওসাবা বিন লাদেনকে সন্ত্রাসবাদী হিসেবেই দেখে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিলেন সে দেশের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
২০২০ এর জুন মাসে সংসদে ভাষণ দেওয়ার সময় ওসামা বিন লাদেনকে 'শহীদ' হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ইমরান। সেই ভিডিও ভাইরাল হতেই আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র সমালোচিত হন পাক প্রধানমন্ত্রী। সেই বিতর্কের সূত্র ধরেই ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মুখ ফসকে 'শহীদ' শব্দটি বেরিয়েছে।