দুর্নীতির অপরাধে ৮ বছরের জন্য নির্বাসিত কেকেআর-এর প্রাক্তন বোলিং কোচ

Updated : Apr 14, 2021 20:33
|
Editorji News Desk

৮ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। দুর্নীতির অপরাধে তাঁকে বহিষ্কার করল আইসিসি। স্ট্রিকের বিরুদ্ধে আইসিসি-র দুর্নীতি দমনের পাঁচটি ধারায় অভিযোগ ওঠে। দলের গোপন খবর ফাঁস করে দেওয়া, অনৈতিকভাবে উপহার নেওয়া, তদন্তে ইচ্ছাকৃতভাবে দেরি করার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও পরে নিজের দোষ স্বীকার করে নেন স্ট্রিক।

২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে জুয়াড়িদের দলের অন্দরমহলের তথ্য জানিয়েছেন স্ট্রিক। যার মধ্যে ২০১৮ সালে জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ, ২০১৮-র আইপিএল ও ২০১৮-র আফগানিস্তান প্রিমিয়র লিগে অর্থের বিনিময়ে তথ্য পাচারের প্রমাণ মিলেছে তাঁর বিরুদ্ধে। ২০১৮-র আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন তিনি।

ICCHeath Streak bannedHeath Streak

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও