Friendship Day : অচেনা মানুষকে অক্সিজেনের খোঁজ, অন্য বন্ধুত্বের উড়ান দেখল করোনাকালের দেশ

Updated : Aug 01, 2021 08:35
|
Editorji News Desk

বন্ধুত্বের নাকি বয়স বাড়ে না, তার কোনও পদবিও হয় না৷ এমনটাই তো জেনেছে বাঙালি, অঞ্জন দত্তের গানে৷ ২০২১ সালে পয়লা অগস্ট ফ্রেন্ডশিপ ডে-র সকালে তাই হয়তো মনে পড়ে যাচ্ছে কয়েকমাস আগের কথা। যখন করোনার তীব্র ঢেউ আছড়ে পড়েছে দেশে। তীব্র অক্সিজেন সংকট চারদিকে৷ ঠিক তখনই আর্ত, বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন নাম না জানা আরও কত মানুষ! সোস্যাল মিডিয়ায় মিলল অক্সিজেনের খোঁজ। কোথায় হাসপাতালের বেড খালি আছে,তার সুলুক সন্ধান। জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে তৈরি হল অসংখ্য আশ্চর্য বন্ধুত্বের গল্প। বিপন্ন মানুষের পদবি দেখেননি কেউ, বাড়িয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত।

আরও 'বেঁধে বেঁধে' থাকার কথা লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। অতিমারীর করাল থাবার নিচেও পয়লা অগস্ট, বন্ধুত্বের দিনে যেন সেই শপথই নিচ্ছে করোনা বিধ্বস্ত এই পৃথিবী। মুখোমুখি দেখা করার উপায় হয়তো তেমন নেই, সামনাসামনি বসেও হয়তো মাস্কের চাদর সরিয়ে মুখ দেখা যাবে না একে অন্যের, কিন্তু হৃদয়ের উত্তাপ আদানপ্রদানে বাধা কোথায়? তাই কোভিড লাঞ্ছিত পৃথিবীতেও সাদা-কালো-বাদামি-হলুদ মানুষেরা গেয়ে উঠতে পারছেন 'হ্যাপি ফ্রেন্ডশিপ ডে'-র গান।

Friendship Day

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?