ক্রমশ জোরাল হচ্ছে ইজরায়েল ও হামাসের সংঘর্ষ। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত সহস্রাধিক। মৃত্যু মিছিলে নাম রয়েছে ৩১ শিশুরও। সংঘর্ষ থেকে বাদ পড়েনি সংবাদ মাধ্যমও। ইজরায়েলের রকেট উড়িয়ে দিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অফিস। জালা টাওয়ারে অবস্থিত আল জাজিরা ও এপি সংবাদ সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ইজরায়েলের রকেটে। আল জাজিরার ভিডিয়োয় দেখা সেই ধ্বংসলীলার ছবি। জালা টাওয়ারের মালিক জাবাদ মেহদিকে হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিল ইজরায়েল। ১০ মিনিট বেশি সময় প্রার্থনা করেছিলেন জাবাদ, যাতে সাংবাদিকরা সরঞ্জাম নিয়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু সেই সময় দেয়নি ইজরায়েল।