মার্চ মাসে জিএসটি থেকে রেকর্ড আয় সরকারের। গত বছর মার্চের তুলনায় চলতি বছরের মার্চে প্রায় ২৭ শতাংশ বেশি জিএসটি আদায় হয়েছে। টাকার অঙ্কে প্রায় ১ লক্ষ ২৩ হাজার কোটি । বৃহস্পতিবার অর্থমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। করোনা পরিস্থিতির জেরে দুর্বল হয়ে পড়েছিল দেশের অর্থনৈতিক পরিস্থিতি। কিন্তু, জিএসটি আদায়ের পরিমাণ বেশি হওয়ায় আশায় বুক বাঁধছেন অর্থনীতিবিদরা। অর্থনীতির চাকা যে ফের ঘুরছে এটা তারই প্রমান এমনটাই দাবি অর্থনীতিবীদদের। অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে ভুয়ো বিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, জিএসটি, আয়কর ও শুল্ক দপ্তরের থেকে আসা সব তথ্যকে পর্যালোচনা করার মাধ্যমে এই রেকর্ড পরিমাণ জিএসটি আদায় করা সম্ভব হয়েছে।