গাজা শহরে রবিবার সকালে ইজরায়েলের বিমান হানায় অন্তত ২৩ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। বিগত কয়েক দিন ধরে চলতে থাকা এই লড়াইয়ে এটাই ‘ভয়ঙ্করতম’ হামলা। রবিবার ভোর থেকেই গাজায় হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। সে দেশের সেনার দাবি, বেশ কয়েকজন হামাস নেতার ঘাঁটিতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, যত দিন প্রয়োজন, তত দিনই চলবে অভিযান।