ফের রান্নার গ্যাসের (LPG gas cylinders)দাম বাড়ল। আজ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের (LPG gas cylinders)দাম বাড়ল ২৫ টাকা। কলকাতায় এর ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৮৬ টাকা। একেই করোনা পরিস্থিতিতে বহু মানুষের রোজগার কমেছে। অনেকে চাকরি হারিয়েছেন। এই সময় রান্নার গ্যাসের একলাফে ২৫ টাকা দাম বাড়ার কারণে মধ্যবিত্তের মাথায় হাত।