মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে ঠিকই, কিন্তু তাদের ফেলে যাওয় অস্ত্রে আরো শক্তিশালী হয়ে উঠেছে তালিবানরা।
তালিবানদের হাতে এখন উন্নতমানের হাই-টেক আগ্নেয়াস্ত্র। তারা পেয়ে গিয়েছে একটি শক্তিশালী বিমানবহরও।
আফগানিস্তানের সেনাবাহিনীকে পরাজিত করেছে তালিবান। ওই সেনাবাহিনী ছিল পুরোপুরি ভাবে মার্কিন অস্ত্রে সজ্জিত। তাদের বিপুল অস্ত্রভাণ্ডার এখন তালিবানের দখলে।
একনজরে দেখে নেওয়া যাক তালিবানের হাতে এখন কত অস্ত্র রয়েছে।
-বিভিন্ন ধরনের রাইফেল রয়েছে সাড়ে তিন লক্ষ
-৬৪ হাজারেরও বেশি মেশিন গান
-২৫ হাজারের বেশি গ্রেনেড লঞ্চার
-২২ হাজারের বেশি হামভিস
-৪২ হাজার পিক-আপ ট্রাক এবং এসইউভি
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তালিবান এখন বিশ্বের একমাত্র সন্ত্রাসবাদী গোষ্ঠী, যাদের এয়ার ফোর্স রয়েছে।
আফগানিস্তানের এয়ার ফোর্সে মোট ১৬৭টি এয়ারক্রাফট রয়েছে। তার মধ্যে আছে অ্যাটাক হেলিকপ্টার এবং প্লেন। এর সবই প্রায় এখন তালিবানের দখলে।
আফগান বিমান বহর ঠিক কেমন, এক নজরে দেখে নেয়া যাক।
৪৩টি এমডি-৫৩০ হেলিকপ্টার
৩৩টি সি-২০৮ বিমান
৩৩টি ব্ল্যাক হক চপার
২৩টি এ-২৯ লাইট অ্যাটাক প্লেন
৩২টি এআই-১৭ চপার
৩টি সি-১৩০ হারকিউলিস এয়ারক্রাফট
তবে এই ১৬৭টির মধ্যে ঠিক কতগুলো তালিবানের কব্জায়,তা এখনও নিশ্চিত নয়।
তালিবানের প্রচারমূলক ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাদের যোদ্ধারা কাবুলের রাস্তায় মার্কিন সেনার অস্ত্র নিয়ে ঘুরে বেরাচ্ছে।
যদিও মার্কিন সেনার দাবি,তাদের ফেলে যাওয়া অধিকাংশ অস্ত্রই অকার্যকরী৷ সেগুলো আর ব্যবহারযোগ্য নেই। অনেক অস্ত্র নষ্ট করে দিয়েছে মার্কিন সেনা, যাতে সেগুলি তালিবানের হাতে না পড়ে।
এর পরেও চিন বা রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রের কাছে তালিবান অস্ত্রসাহায্য চাইতে পারে।