গ্যালারিতে তখন কয়েক হাজার দর্শক। আর সকলের সামনেই ফিল্মি কায়দায় ফুটবল মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন এক ফুটবলার। সেই রোম্যান্টিক প্রস্তাবে সাড়া না দিয়ে বান্ধবী পারেন?
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মেজর লিগ সকারে (এমএলএস) রোববার মিনেসোটা ইউনাইটেড ও সান জোস আর্থকোয়েক দলের খেলা শেষে ঘটে গেল সেই আশ্চর্য ঘটনা।
মিনেসোটা ইউনাইটেড এফসি’ মিডফিল্ডার হাসানি ডটসন স্টিফেনসন মাঠে এ কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচ শেষে বান্ধবী পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে দর্শক ও ক্যামেরার সামনেই বিয়ের প্রস্তাব দেন। হাঁটু গেড়ে বসে হাতের মুঠোয় রাখা ঝকঝকে হীরের আংটি বের করলেন, একেবারে সিনেমার মতো। লজ্জায় লাল হয়ে ওঠে পেত্রার মুখ। অথচ চোখে ভরপুর সম্মতি। এর পর একে অপরকে জড়িয়ে ধরেন। উল্লাসে ফেটে পড়ে দর্শকে ভরা গ্যালারি।