দেশের মধ্যে প্রথম! করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় শহরে শিশুদের সেফ হোম

Updated : Jun 22, 2021 10:53
|
Editorji News Desk

ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সতর্ক কলকাতা পুরসভা। শিশুদের জন্য তৈরি করা হল সেফ হোম। শিশুদের সঙ্গে তাদের মায়েদের থাকার ব্যবস্থাও থাকছে সেফহোমে। চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বেসরকারি শিশু হাসপাতালের সঙ্গে স্বাক্ষরিত হবে মউ। জানালেন অতীন ঘোষ। দেশে বর্তমানে করোনা গ্রাফ নিম্নমুখী হলেও, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে, শিশুরা আগের থেকে বেশি সংখ্যায় আক্রান্ত হতে পারে। সোমবার নবান্নে এ নিয়ে মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন।

এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শিশুদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। সিঁথির হরেকৃষ্ণ শেঠ লেনে কর্মরত মহিলাদের হস্টেলে ৬০ বেডের সেফ সেফ হোম তৈরি হচ্ছে। চিকিত্সা পরিষেবার জন্য ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সঙ্গে স্বাক্ষরিত হতে চলেছে মউ।

third waveMoUSAFE HOME

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট