জরুরি ভিত্তিতে ব্যাঙ্ককর্মীদের টিকাকরণের জন্য আবেদন নির্মলা সীতারমনের

Updated : Apr 09, 2021 15:20
|
Editorji News Desk

জরুরি ভিত্তিতে ব্যাঙ্ককর্মীদের করোনা টিকাকরণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি এই সংক্রান্ত নির্দেশিকা জারির জন্যও অনুরোধ করেছেন তিনি। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) তরফে গত মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিবকে একটি চিঠি লেখা হয়েছিল। চিঠিতে করোনায় আক্রান্ত হয়ে ৬০০ জন ব্যাঙ্ককর্মীর প্রাণ হারানোর বিষয়টি জানানো হয়েছিল। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্ককর্মীরা। তাই তাঁদের টিকাকরণের দাবি জানায় আইবিএ। আর সেই চিঠির ভিত্তিতেই এ বার স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করলেন অর্থমন্ত্রীও।

 

BankersFinance Ministry

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে