ফাদার্স ডে উপলক্ষ্যে 'পাপা মেরে পাপা' নামের নতুন স্টিকার প্যাক লঞ্চ করল হোয়াটস অ্যাপ

Updated : Jun 20, 2021 13:24
|
Editorji News Desk

আজ  ‘ফাদার্স ডে’। এই দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য নতুন স্টিকার প্যাক আনল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। স্টিকার প্যাকের নাম দেওয়া হয়েছে ‘পাপা মেরে পাপা’। বলিউডের একটি জনপ্রিয় গান অনুসারেই এই নামকরণ। ফাদার্স ডে-তে যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাবাকে এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানাতে চান, তাহলে নতুন স্টিকার প্যাক ব্যবহার করতেই পারেন। স্টিকার প্যাক ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। স্টিকার প্যাকে চশমা পরা ও গোঁফযুক্ত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে।আইফোনে হোয়াটসঅ্যাপের এই নতুন স্টিকার প্যাক ডাউনলোড করার জন্য প্রথমে ব্যক্তিগত চ্যাট উইন্ডো বা গ্রুপ চ্যাট উইন্ডো খুলতে হবে। নতুন স্টিকার সেকশনে যাওয়ার জন্য স্টিকার্স মেনুর প্লাস আইকনে ট্যাপ করতে হবে। স্টিকার সেকশনের উপরের দিকেই নতুন স্টিকার প্যাক পাওয়া যাবে। সেখান থেকে পছন্দমতো যে কোনও আইকন ডাউনলোড করা যাবে। স্টিকার প্যাক ডাউনলোড করার পর তা থেকে পছন্দমতো স্টিকার বাবাকে পাঠানো যাবে।

WhatsAppFathers Day

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?