Fake vaccine watch: টিকা আসল না নকল কী করে বুঝবেন? জেনে নিন টিকা চেনার উপায়

Updated : Sep 06, 2021 14:23
|
Editorji News Desk

করোনার যে টিকা নিচ্ছেন, তা আসল তো? ভুয়ো ভ্যাকসিনও ছেয়ে গেছে বাজারে।  এই পরিস্থিতিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে ভুয়ো করোনা টিকার বিষয়ে সতর্ক করল কেন্দ্র। সেইসঙ্গে কোনও টিকা আসল না নকল, তা কীভাবে বোঝা যাবে, সেই বিষয়েও জানানো হল। 

কোভিশিল্ড আসল কিনা, কীভাবে বুঝবেন?

কোভিশিল্ডের লেবেলের রং গাঢ় সুবজ হবে। 

২)  আসল কোভিশিল্ড হলে ব্র্যান্ডনেম উল্লেখ করা থাকবে। তাতে থাকবে ট্রেডমার্ক।

৩) যে লেখা থাকবে, তা ছাপা অক্ষরে হবে। বিশেষ সাদা কালিতে ছাপা থাকবে। যাতে স্পষ্ট হয় এবং সহজেই পড়া যায়। 

৪) জেনেরিক নাম যে লেখা থাকবে, সেটির ধরন ‘বোল্ড’ হবে না। অর্থাৎ বেশি গাঢ় হবে না।

৫) ‘CGS NOT FOR SALE’ লেখা থাকবে।

 

কীভাবে বুঝবেন যে কোভ্যাক্সিন আসল নাকি নকল?

কোভ্যাক্সিনের ভায়ালের উপর যে লেবেল থাকে, তাতে আল্ট্রা-ভায়োলেট হেলিক্স বা ডিএনএয়ের মতো কাঠামো থাকে। যা খালি চোখে দেখা যাবে। শুধুমাত্র বোঝা যাবে আল্ট্রা-ভায়োলেট আলোয়।

২) কোভ্যাক্সিনের ‘X’-এ গ্রিন ফয়েলের এফেক্ট থাকে।

৩) কোভ্যাক্সিনের উপর একটি হলোগ্রাফিক এফেক্ট। 

এই কয়েকটি বিষয়টি যদি আপনি নিজে দেখে নেন, তাহলে নিজেই চিনে নিতে পারবেন আপনার নেওয়া টিকাটি আসল না নকল।

vaccineCentreGuidelines

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার