বাংলায় এলে কলকাতা বিমানবন্দরে দেখাতেই হবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট অথবা RT-PCR  টেস্টের নেগেটিভ রিপোর্ট

Updated : Jul 19, 2021 21:09
|
Editorji News Desk

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া, কেবল সময়ের অপেক্ষা। উদ্বেগ, উৎকণ্ঠায় কাটছে প্রহর। তবু করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেশের বড় অংশের নিয়ম না মানার খেলা। এই পরিস্থিতিতে করোনা বিধি কড়া করল রাজ্য সরকার। সেই মাফিক কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশিকা মেনে এখন থেকে বাইরে থেকে কলকাতায় আসা যাত্রীদের বিমানবন্দরে ভ্যাক্সিনেশনের সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক। করোনা টিকার দু'টি ডোজ নেওয়া হয়েছে, সেই প্রমাণ দাখিল করতে হবে। তা না হলে দেখাতে হবে যাত্রার ৭২ ঘণ্টা আগে করা করোনার RT-PCR  টেস্টের নেগেটিভ রিপোর্ট। সোমবার সন্ধ্যেবেলা টুইট করে এই তথ্য জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

corona situationAirportpandemic

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার