লকডাউনের প্রথম দিনেই শুরু হয়ে গেছে ডিমের কালোবাজারি। বারুইপুর বাজারেই ধরা পড়েছে কালোবাজারির ছবি। গোটা বাজার থেকে ডিম উধাও। ক্রেতাদের অভিযোগ, হাতে গোনা যে কটি দোকানে ডিম রয়েছে মওকা বুঝে চড়া দাম হাঁকছেন সেই ব্যবসায়ীরা। এক ক্রেট ডিমের দাম আগে যেখানে ছিল ১৬৫ টাকা এখন সেই ক্রেটই বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। বিক্রেতাদের পাল্টা দাবি, চাহিদা অনুযায়ী যোগান কম থাকাতেই দাম বেড়েছে ডিমের