দো ঘোট মুঝে ভি পিলা দে সরাবি। হিন্দি সিনেমার এই জনপ্রিয় গান জবরদস্ত ফিট করে যাবে এই ভাইরাল ভিডিওয়।
মদের দোকানে ঢুকে আকন্ঠ মদ্যপান করছে এক বাঁদর। নেটমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এই ছবি।
মধ্যপ্রদেশের মন্ডলা জেলার একটি মদের দোকানে ঢুকে পড়ে বানরটি। তারপর একেবারে পাকা নেশাড়ুর মতোই বোতল থেকে মদ খেতে থাকে বানরটি। বেশ আয়েশ করেই সুরার স্বাদ নিয়েছে বাঁদর।
দোকান মালিক সেই সময় একটি বিস্কুট বাঁদরের দিকে বাড়ালেও তাতে পাত্তাই দেয়নি সে। বাঁদরের এমন আজব কাণ্ড দেখে দোকানের বাইরে তখন সেই ছবি মোবাইল বন্দি করার হুড়োহুড়ি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনকয়েক আগেই নাকি দোকানের বাইরে কোনওভাবে মদের বোতল থেকে কিছুটা মদ বাইরে পড়ে যায়, সেই মদ খেয়েই নাকি সুরাপ্রেমিক হয়ে উঠছে এই রসিক বাঁদর।