দাপটে জয় ডেনমার্কের, দাঁড়াতেই পারলেন না গ্যারেথ বেলরা

Updated : Jun 27, 2021 07:52
|
Editorji News Desk

গোটা ম্যাচ দাপটে খেলে ওয়েলসকে ৪-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ডেনমার্ক। শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালেই ওয়েলসের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন গ্যারেথ বেল। তিনি অবশ্য শনিবারের ম্যাচে দাগ কাটতে পারেননি।

ম্যাচের ২৭ মিনিটের মাথায় ডেনমার্ককে এগিয়ে দেন ক্যাসপার ডোলবার্গ। বক্সের বাইরে বল পেয়ে ওয়েলসের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তিনি। বাকি সব গোলই দ্বিতীয়ার্ধে।

৪৮ মিনিটের দ্বিতীয় গোল করেন ডোলবার্গ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে বাকি দুটি গোল করে ডেনমার্ক। ৮৮ মিনিটে দলের তৃতীয় গোল ওয়াকিম মেহলের। অতিরিক্ত সময়ে চতুর্থ গোল মার্টিন ব্রাথওয়েটের।

শেষ আটে ডেনমার্কের প্রতিপক্ষ হবে চেক রিপাবলিক ও নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ী।

Euro 2020euroEuro cup 2020Denmark

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও