করোনা টিকা নেওয়া ভারতীয়দের মধ্যে ৮০ শতাংশই আক্রান্ত হয়েছিলেন কোভিডের ডেল্টা প্রজাতিতে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় যখন প্রহর গুনছে দেশ, তখনই ICMR-এর সমীক্ষায় এই তথ্য উঠে এল।
গত এপ্রিল-মে মাসে ডেল্টা রূপ ভয়াবহ আকার ধারণ করেছিল। যার জেরে দেশ জুড়ে হাহাকার পড়ে গিয়েছিল। কিন্তু আইসিএমআর-এর সমীক্ষা বলছে, দ্বিতীয় ঢেউয়ের সময় যাঁরা অন্ততপক্ষে একটা টিকা নিয়েছিলেন,তাঁরা পরে ডেল্টায় আক্রান্ত হলেও তা ভয়াবহ পর্যায়ে পৌঁছয়নি। সমীক্ষায় আরও বলা হয়েছে, টিকা নেওয়ার পর যাঁরা কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৯.৮ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অর্থাৎ, করোনা হলেও টিকা নেওয়া থাকায় তা ভয়াবহ চেহারা নেয়নি।