আইপিএলে হারের হ্যাট্রিক করল কলকাতা নাইট রাইডার্স। বুধবার চেন্নাই সুপার কিংসের কাছে ১৮ রানে হারতে হল নাইটদের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রানের পাহাড় গড়েন মহেন্দ্র সিং ধোনিরা। ৯৫ রানে অপরাজিত থাকেন ফাফ ডু'প্লেসি। জবাবে ব্যাট করতে নেমে ২০২ রানে শেষ হয়ে যায় কেকেআর৷ আন্দ্রে রাসেল ৫৪ এবং প্যাট কামিন্স অপরাজিত ৬৬ করেও হার বাঁচাতে পারেননি। অন্যদিকে বুধবারই চলতি আইপিএলের প্রথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ।