১৩ কোটির হাতঘড়ি, ২৩৭ কোটির ব্যক্তিগত জেট, ৭৫ কোটির গাড়ি- দেখে নিন রোনাল্ডোর বিলাসবহুল যাপন

Updated : Jun 20, 2021 12:43
|
Editorji News Desk

তাঁর মা ছিলেন পুরসভার রাঁধুনি৷ বাবা মালি। প্রবল অর্থকষ্টের জেরে তাঁরা চতুর্থ সন্তানকে ভ্রূণ অবস্থায় মেরে ফেলার কথা ভেবেছিলেন। সেই সন্তান এখন বিশ্বের অন্যতম ধনী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর বিলাসবহুল জীবনযাত্রার ছবিটা।

রোনাল্ডোর সবচেয়ে দামি হাতঘড়িটি জেকব অ্যান্ড কো সংস্থার। দাম ১৩ কেটি ৩২ লক্ষ ৩৮ হাজার টাকা। ১৮ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে বাড়িতে নিজের একটি মোমের মূর্তি তৈরি করিয়েছেন সিআর সেভেন। লন্ডনে মাত্র ২০ মিনিটে ২০ লাখ টাকা খরচ করে ফেলেন ভাল মদের জন্য। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বুগাট্টি লা ভোচার নয়্যারের মালিক রোনাল্ডো। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা। এছাড়াও ল্যাম্বরগিনি, বেন্টলে জিটি স্পিড, অডি, রোলস রয়েস সহ অসংখ্য গাড়ির মালিক তিনি।

মাদ্রিদে ৫২ কোটি ৫৫ লাখ টাকার একটি ভিলা আছে রোনাল্ডোর। ম্যানহাটন ট্রাম্প টাওয়ারে আছে ১৩৭ কোটি টাকার অ্যাপার্টমেন্ট। তবে ক্রিশ্চিয়ানোর ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে সবচেয়ে মহার্ঘ্য ব্যক্তিগত জেট বিমান। ২৩৭ কোটি টাকার ওই বিমানে বসতে পারেন ৫২ জন।

ronaldo lifestyleRonaldo

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?