করোনা টিকাকরণে ফের যান্ত্রিক বিভ্রাট। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, কোউইন অ্যাপের যান্ত্রিক কিছু ত্রুটি হয়েছে।
আর এই যান্ত্রিক ত্রুটির জেরে নতুন করে নাম রেজিস্টার করা সম্ভব হচ্ছে না। যাঁদের নাম রেজিস্টার করা নেই, তাঁদের নাম নতুন করে রেজিস্টার করা যাচ্ছে না। তবে যাঁদের নাম রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, তাঁদের টিকাকরণ স্বাভাবিকভাবেই চলছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, তারা এই ইস্যুটি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে। স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই বিশেষজ্ঞদের বিষয়টি জানিয়েছে এবং তাঁরা কাজ করছেন।
খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, শুধু বাংলায় নয়, এই সমস্যা গোটা দেশব্যাপী হচ্ছে