Kolkata covid: রাতের কলকাতায় করোনা বিধি শিকেয়, পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার ৩৭

Updated : Jul 11, 2021 11:18
|
Editorji News Desk

রাতের কলকাতায় করোনা বিধি শিকেয়। তারস্বরে বাজছে সাউন্ড বক্স, সঙ্গে হোটেলের মধ্যে উদ্দাম নাচ-গান। নিয়মের কথা বলতে গিয়ে বিপত্তিতে পুলিশ। পুলিসের সঙ্গেই ধাক্কাধাক্কি।

নিয়মভঙ্গের অভিযোগে শহরের একেবারে কেন্দ্রে পার্ক স্ট্রিটের অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, করোনা বিধির তোয়াক্কা না করে হোটেলের নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি।

খবর পেয়ে সেখানে যায় পুলিশ। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এরপরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী।

ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে।   

ArrestCovidpark street

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট