গোসাবায় পিপিই পরে ভোট দিলেন করোনা আক্রান্ত রোগী

Updated : Apr 02, 2021 11:51
|
Editorji News Desk

এই প্রথম একজন করোনা আক্রান্ত রোগী পশ্চিমবঙ্গে প্রয়োগ করলেন তাঁর ভোটাধিকার।  বৃহস্পতিবার ছিল গোসাবা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ । ভোটের আগে করোনা পরীক্ষায় জানা যায়, গোসাবা ব্লকের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের ভোটদানের ব্যবস্থা করে প্রশাসন। শাহিনুর সর্দর নামে একজন করোনা আক্রান্ত রোগী প্রথম প্রয়োগ করেন তাঁর গণতান্ত্রিক আধিকার। পিপিই পরে তিনি বুথে আসেন। সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের ৯৬ নং বুথে এসে তিনি ভোট দেন। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে যদি কোন ভোটার কোভিড পজিটিভ অবস্থায় ভোট দিতে চান, তাহলে উপযুক্ত ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ওই কোভিড আক্রান্ত রোগীকে। ভোটদানের পর যাবতীয় সতর্কতা মেনে পৌঁছে দেওয়া হয় বাড়িতেও।

BJPTMCCOVID-19CoronaGosaba

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার