Covid Vaccine : ফাইজারের টিকাকে ছাড়পত্রের ভাবনা, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে নারাজ মর্ডানা

Updated : Jul 04, 2021 13:07
|
Editorji News Desk

মর্ডানার করোনা টিকাকে ছাড়পত্র দেওয়ার পর এ বার ফাইজারের টিকাকেও ছাড়পত্র দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি খতিয়ে দেখছে বিশেষজ্ঞ প্যানেল। সূত্রের খবর, টিকার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত ফাইজারের টিকাকে ছাড়পত্র দেওয়া হবে৷ আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে, কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমগুলি ভারতে ছাড়পত্র পাওয়া যে কোনও টিকা সরাসরি প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে কিনতে পারবে। সূত্রের খবর, এরপরেই মডার্নার টিকা কিনতে কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির মডার্নার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাদের তরফে জানানো হয়েছে, মডার্না কোনও ভারতীয় হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে এখনই সরাসরি টিকা-চুক্তিতে আগ্রহী নয়। একমাত্র ভারত সরকারের সঙ্গেই টিকা-সরবরাহের চুক্তি হতে পারে।

vaccineModerna Vaccine

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার