CPIM: সিপিএমের সভামঞ্চে বিজেপিতে যোগ দেওয়া ২ অভিনেতার উপস্থিতি ঘিরে জোর বিবাদ

Updated : Aug 18, 2021 09:24
|
Editorji News Desk

সিপিএমের (CPM) সভামঞ্চে বিজেপিতে (BJP) যোগ দেওয়া ২ অভিনেতার যোগদান ঘিরে তুমুল বিবাদ।

প্রতিবাদে সিপিএমের সঙ্গত্যাগের হুঁশিয়ারি দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) এবং শ্রীলেখা মিত্র (Sreelekha Mitraসোমবার যাদবপুরে সিপিএম পরিচালিত শ্রমজীবী ক্যান্টিনের সভামঞ্চে ভাষণ দেন বিজেপিতে যোগ দেওয়া রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)। সভায় দেখা যায় আরেক বিজেপিতে যোগ দেওয়া অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে।

ছিলেন বিমান বসু থেকে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। সিপিএমের সভায় বিজেপির লোক কেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। সোশাল মিডিয়ায় হুঁশিয়ারির সুরে দল ছাড়ার কথা জানানোর পাশাপাশি, রাহুল জানতে চান, দলের কাছে কাদের প্রয়োজন বেশি।

শ্রীলেখা মিত্রও সোশাল নেটওয়ার্কিং সাইটে ক্ষোভ উগরে দিয়েছেন।  এই বিতর্কে রাহুল-শ্রীলেখার পাশে দাঁড়িয়েছেন প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)

CPIMSREELEKHA MITRARahul Banerjee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট