করোনার টিকা পাঠানোয় মোদীকে ধন্যবাদ জানালেন ক্রিস গেইল

Updated : Mar 19, 2021 18:57
|
Editorji News Desk

‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড টিকা পাঠিয়েছে ভারত। করোনার এই টিকাগুলি পাঠানোর জন্য এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয়দের ধন্যবাদ জানালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে তিনি বলেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদি, ভারতের মানুষ, জামাইকায় করোনা ভ্যাকসিন পাঠানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা উচ্ছ্বসিত।" আইপিএলে কিংস ইলেভেনের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে গেইলকে। তাই খুব শীঘ্রই ভারতীয়দের সঙ্গে দেখা হবে বলে ভিডিয়োতে জানিয়েছেন তিনি। এছাড়া এই টিকা পাঠানোর জন্য এর আগে মোদী-সহ ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাইন্ডার আন্দ্রে রাসেলও।

Chris GayleNarendra Modi

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও