COVID-19 Vaccine: ভ্যাকসিনেশনে অগ্রাধিকার কোমর্বিডিটি থাকা ১২ ঊর্ধ্বদের

Updated : Aug 24, 2021 14:14
|
Editorji News Desk

প্রাপ্তবয়স্কদের পাশাপাশি, ১২ বছরের ঊর্ধ্বে যাদের কোমর্বিডিটি রয়েছে, করোনার টিকার ক্ষেত্রে তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ তেমনটাই জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পরামর্শদাতা কমিটির প্রধান এন কে অরোরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া অবশ্যই জরুরি। তবে একইসঙ্গে কোমর্বিডিটি থাকা ১২ ঊর্ধ্বদেরও টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি ভ্যাকসিনজাইকভ-ডি দেওয়া হবে তাঁদের।

সম্প্রতি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইকভ-ডি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভ্যাকসিনই প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদেরও দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা কমিটি আরও জানিয়েছে,  সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরে নাবালকদের কোভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে। 

CoronavaccinatedCovid 19vaccination

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার