Bollywood celebrates India's Hockey win: হকি দলের ঐতিহাসিক সাফল্যে শাহরুখ-অক্ষয়-তাপসীদের টুইট বন্যা

Updated : Aug 05, 2021 13:14
|
Editorji News Desk

অলিম্পিক হকিতে অবিশ্বাস্য জয় ভারতের। ৪১ বছর পর ব্রোঞ্জ পদক জিতল ভারত। 

জয়ের খবর পাওয়ার পর থেকেই পুরুষ হকি টিমকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে টুইট বন্যা। বলিউড তারকাদের তরফেও এল উচ্ছ্বসিত টুইট। বলিউডের বাদশা শাহরুখ খান লিখেছেন, "দক্ষতার শিখরে ছিল ভারতীয় দল, কী দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ'!। 

অক্ষয় কুমার এই ঐতিহাসিক সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়ে লিখেছেন, "দারুণ ম্যাচ, কী আশ্চর্য প্রত্যাবর্তন'। 

মোদীর টুইটবার্তা রিটুইট করে অনিল কাপুর লিখলেন, "ঈশ! আমার বাবা যদি আজ এই ম্যাচ দেখে যেতে পারতেন, কী খুশিটাই না হতেন'। ভারতীয় দলের এই অভাবনীয় সাফল্যে টুইট করেছেন নিমরত কৌর, অনন্যা পান্ডে, ঈশান খট্টর, তাপসী পন্নুরাও। 

আরও পড়ুন সূর্যোদয়ের দেশে ইতিহাস! হকিতে ব্রোঞ্জ জিতল ভারত

 

Akshay Kumarhockey indiaShahrukh Khanhockey

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও