লালগ্রহের নীল ছবি শেয়ার নাসার

Updated : Apr 13, 2021 16:45
|
Editorji News Desk

মঙ্গল পরিচিত লালগ্রহ নামে। কিন্তু, সেই লালগ্রহেই এ বার ধরা পড়ল নীল ছবি। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মার্স ওডিসি অর্বিটারের তোলা বেশ কিছু উপগ্রহ চিত্রে সম্প্রতি উঠে এসেছে মঙ্গলের সেই অপরূপ সৌন্দর্য্য। নাসার তরফে ছবি প্রকাশ করে লেখা হয়, "লালগ্রহের উপর নীল ঢিপি"। ঝড়ের ফলে বিভিন্ন সময় এই ঢিপিগুলির আকৃতি পরিবর্তন হয়। দু’দশক ধরে মঙ্গলের তাপমাত্রা মাপছে ওডিসি। মঙ্গল গ্রহে জল ও বরফ কতটা আছে, তা নিয়েই কাজ করছে সে। ছবিতে নীল রং ঠান্ডা এলাকা চিহ্নিত করতে ব্যবহৃত হয়। অন্যদিকে লাল, কমলা অংশগুলি অপেক্ষাকৃত উষ্ণ।

NASARed PlanetMars

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির