TMC-BJP Clash: বিজেপি নেতাকে গ্রেফতার ঘটনায় উত্তপ্ত মুচিপাড়া, থানার সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Updated : Aug 13, 2021 18:16
|
Editorji News Desk

তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে (tmc bjp clash)রণক্ষেত্রের আকার নিল মুচিপাড়া থানা এলাকা। ক্লাব ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগে শুরু হওয়া মারপিট ক্রমশ বিরাট আকার নিয়েছে সজল ঘোষ নামক এক বিজেপি নেতা আটকের পর। শুক্রবার বিকেলে রীতিমতো ফিল্মি কায়দায় দরজা ভেঙে সজল ঘোষকে(sajal ghosh) গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ। গোটা ঘটনার জেরে বর্তমানে থমথমে পরিস্থিতি। সজল ঘোষের দাবি, তাঁকে বিনা অপরাধে আটক করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে খবর, মুচিপাড়া থানার (muchipara thana)বিপরীতে থাকা বিজেপির একটি ক্লাবে এই সংঘর্ষ বাঁধে। বিজেপির দাবি, বৃহস্পতিবার রাতে বিনা প্ররোচনায় একদল তৃণমূল কর্মী সমর্থক ওই ক্লাবে ঢুকে নির্বিচারে মারধর করে। কোনও কারণ ছাড়াই হামলা চালানো হয়। জিনিসপত্রও ভাঙচুর করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিরাট পুলিশ বাহিনী। তৃণমূলের পক্ষ থেকে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বলা হয়, বিজেপিই প্রথম চড়াও হয়েছিল।

BJPtmc agitationmuchiparaTMC

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট