Tiktok: নিজের শ্বাসরোধ করে 'ব্ল্যাকআউট চ্যালেঞ্জ', টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের মৃত কিশোরীর অভিভাবকদের

Updated : May 14, 2022 06:01
|
Editorji News Desk

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের অনলাইন গেম 'ব্ল্যাকআউট চ্যালেঞ্জ' খেলতে গিয়ে প্রাণ হারিয়েছিল এক কিশোরী। এবার খুনের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ওই কিশোরীর অভিভাবকরা।

এই 'ব্ল্যাকআউট চ্যালেঞ্জ' এমন একটি অনলাইন গেম যেখানে অংশগ্রহণকারীকে নিজেই নিজের শ্বাসরোধ করতে হয়। যতক্ষণ না পর্যন্ত সে ওই অবস্থায় সম্পূর্ণ অচৈতন্য হয়ে পড়ছে ততক্ষণ খেলা চালাতে হবে। এটাই হল নিয়ম।

জানা গিয়েছে, ওই কিশোরীর নাম নাইলা অ্যান্ডারসন। ২০২১ সালের ৭ ডিসেম্বর তার ফিলাডেলফিয়ার বাড়িতে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক ৫ দিন বাদে মৃত্যু হয়েছিল নাইলার। 

টিকটকের বিরুদ্ধে ক্ষুব্ধ নাইলার অভিভাবকরা 'ত্রুটিপূর্ণ পণ্যকে অসতর্কভাবে বাজারজাত' করার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে যে, 'ব্ল্যাকআউট চ্যালেঞ্জ নামের বিপজ্জনক পণ্যটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজেই নাইলা বা নাইলার মতো আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করা যায়'।

যদিও, টিকটকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, এই বিশেষ চ্যালেঞ্জটিকে তাদের প্ল্যাটফর্ম কখনওই শুরু করেনি। ব্যবহারকারীরা অন্য কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে এই গেমটিতে অংশ নিয়েছে।

এখনও পর্যন্ত এই ভয়াবহ অনলাইন গেমটিতে অংশ নিয়ে অন্তত ৪ জন শিশুর প্রাণ চলে গিয়েছে বলে খবর।

blackout challengeTikTokonline games

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?